হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএসবিআরএ'র নির্বাচন আবারো স্থগিত

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) নির্বাহী কমিটি নির্বাচন আবারো স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুদিন আগে স্থগিতের ঘোষণা এসেছে।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩ জুন বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে পরবর্তী এক নোটিশে ১৩ জুন নির্বাচন আয়োজনের বিষয় জানানো হয়। তার আগে সভাপতি পদে আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশনার পরও বিএসবিআরএ’র নির্বাচন বারবার অজ্ঞাত কারণে স্থগিত ঘোষণা করায় ভোটার ও শিপইয়ার্ড মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এএস

গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় সোয়া ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা

সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শহীদ আবু সাঈদের ভাইয়ের খোলা চিঠি

নিকলীতে বিএনপি-আ.লীগ মিলে লুটছে বালু, ভাঙছে নদী

সরিষাবাড়ীতে নিজেদের টাকায় রাস্তা সংস্কার করছেন বিএনপি নেতারা

মির্জাগঞ্জে ফসলি জমির মাটি কেটে জলাশয় তৈরির অভিযোগ

আমার দেশ-এর প্রতিনিধির পা কেটে নেওয়ার হুমকি

মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে ২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা

অবৈধ মার্কেট নির্মাণ করে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা