হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আঁধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের শপথ নিতে দেখা যায়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে জানান স্থানীয়রা।

দুই মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। ভিডিওতে রিয়াদকে বলতে শোনা যায়, আমরা নেত্রীকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। এখন কমলনগরকে আবার অশান্ত করার নীলনকশা তৈরি করছে তারা।

আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ভিডিওর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য এডিট করে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালবৈশাখীর তাণ্ডবে সীতাকুণ্ডে মহাসড়ক অচল, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

ছেলের মৃত্যুর খবরে মায়ের স্ট্রোক, ঈদগাঁওয়ে নির্যাতনে সেলিম বাবুর মৃত্যু

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

ফেনীতে ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা-ভোগান্তি

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ

চট্টগ্রামে পরিত্যাক্ত রেলের বগিতে আগুন

আমার দেশ সাংবাদিকের ওপর হামলা, আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম