হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতামুহুরিতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় বসতভিটের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা মোহাম্মদ হাশেম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মোহাম্মদ হাশেম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত ইউছুপ আলীর ছেলে।

এর আগে গত ৬ জুলাই দুপুরে বসতভিটের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হাশেমের ওপর হামলা চালায় তারই আপন দুই ভাতিজা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সোহেল। এ সময় তারা চাচা মোহাম্মদ হাশেমের পেটে ছুরিকাঘাত করে নাড়িভূড়ি বের করে ফেলে।

ঘটনার পরপরই স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হাশেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান মোহাম্মদ হাশেম। পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মাতামুহুরি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হাশেম নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।

এমএইচ

ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০ হাজার মানুষ

টানা বর্ষণে ডুবেছে হাতিয়ার নিম্নাঞ্চল, পানিবন্দি অর্ধলক্ষ মানুষ

পেকুয়ায় পানির নিচে লক্ষাধিক মানুষের জীবন

পার্বত্যঞ্চলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

আশ্রয়কেন্দ্রে প্রসব বেদনা নিয়ে অপেক্ষা সাদিয়ার, চারদিকে পানি

ছাগলনাইয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা, থানায় মামলা

কর্ণফুলীতে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে অলস ভাসছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই ২৫ এলাকা