হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের জানাজা সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি এসএম তারেকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। এরআগে শনিবার বেলা সাড়ে এগারোটায় নগরীরর হালিশহরের বউবাজারের ঈদগাঁ এলাকায় একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ, বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এরআগে শুক্রবার রাতে প্রবাসী এস এম তারেকের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেটি গ্রহণ করেন। সৌদি আরবের দাম্মাম থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে লাশটি দেশে আনা হয়।

এ সময় সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, নিহত প্রবাসীর পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা এবং বীমার ১০ লাখ টাকা দেয়া হবে।

জানা যায়, গত ২ মার্চ বাহরাইনের রাজধানী মানামার কাছে আল হিদ ড্রাইডক এলাকায় আরব শিপবিল্ডিং রিপেয়ার ইয়ার্ডে ক্ষেপনাস্ত্র আঘাত হানলে তারেক (৪৮) নিহত হন এবং আরো দুইজন বাংলাদেশি আহত হন। বাংলাদেশি প্রবাসী এস এম তারেক ওই শিপইয়ার্ডে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি ওই এলাকার পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে। তবে তার পরিবার নগরীর হালিশহরে থাকতেন।

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জ্বালানি নিয়ে চট্টগ্রামে এলো ৪ জাহাজ

রামগঞ্জে ঘেরে বিষ দিয়ে ৭ লাখ টাকার মাছ নিধন‎

চাটখিলে পোড়া লাশ উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা

স্বামীর মুখে দুর্গন্ধ থানায় স্ত্রী

মরার আগে নতুন সরকারের কাছে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই: তনুর বাবা

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে পুলিশের সাথে হাতাহাতি, ওসিসহ আহত ১০

ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু