হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা বহিষ্কার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ইসলামী ব্যাংক থেকে জাল চেকের মাধ্যমে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টার ঘটনায় যুবদল নেতা মাসুদ চৌধুরী আটক শীর্ষক সংবাদ ২৫ মে দৈনিক আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

২৬ মে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

এআরবি

টানা বৃষ্টিতেও সীতাকুণ্ডে জমজমাট পশুর হাট, মহাসড়কে নেই যানজট

জঙ্গল সলিমপুর: থেমেছে গুলির শব্দ, থামেনি আতঙ্ক

র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

বাকলিয়ায় সহিংসতার ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা

দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ও উপজেলা বিএনপি

বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

পটিয়ায় পুলিশের অভিযানে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

জীবনে প্রথম কোরবানি দিতে পেরে খুশিতে আত্মহারা মোকসেদ মিয়া

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না ফয়েজের

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ২৯ মামলার আসামিসহ আটক ৩