হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুতুব‌দিয়ায় ৫ জেলে‌ কারাগারে

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুব‌দিয়ায় কোস্ট গার্ডের অ‌ভিযানে আটক পাঁচ জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে কুতুব‌দিয়া থানা সূত্রে এ তথ্য জা‌না গেছে।

পুলিশের এসআই মোখলেছুর রহমান জানান, কুতুব‌দিয়া দ্বীপের প‌শ্চিমে সাগরে অবৈধ ট্রলিং বোট দিয়ে নি‌ষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় রোববার রাতে কোস্ট গার্ড অ‌ভিযান চা‌লিয়ে পাঁচ জেলেকে আটক করে।

আটককৃতরা হলেন চট্টগ্রাম প‌টিয়া উজেলার শের আলীর ছেলে মহরম আলী( ৪৬), লক্ষ্মীপুর কমলনগরের লাল মিয়ার ছেলে মোসলেহ উ‌দ্দিন (২৯), চর জব্বার নোয়াখালীর দেলোয়ারের ছেলে ম‌হিউ‌দ্দিন (৪৩), একই উপজেলার মোস্তফার পুত্র ইব্রা‌হিম (৪৪) ও হরমুজ আলীর ছেলে মো. জসীম (৫৮)।

আসামিদের আদালতে হা‌জির করা হলে সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরীফ আটকদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭