স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে রাসেল মাহমুদ (২৬) নামের সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। বর্তমানে সে রাজস্থলী উপজেলা হেফাজতে ইসলামের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
শনিবার (২৩ মে) সন্ধ্যার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেন রাসেল মাহমুদ। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে এবং সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীরের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে আগেই শনিবার বিকালে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিও বার্তায় রাসেল মাহমুদ বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছি তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবারের কাছে আমি ক্ষমা-প্রার্থী। আমি খুবই লজ্জিত এমন শব্দ চয়নে। আমি স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের সমালোচনা করতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলেছি। ফেইসবুক পোস্ট সে আরো লিখে আমার পরিবার বিএনপি পরিবার। আমার বাবা ছিলেন শহিদ জিয়ার আদর্শের সৈনিক,ও একজন সৎ পুলিশ সদস্য। আমি ফ্যাসিস্ট সরকারের আমল থেকে বিএনপির জন্য রাজপথে যুদ্ধ করেছি। বিএনপি পরিবারের রাজপথের একজন সহযোদ্ধা হিসাবে আমার শব্দ চয়নগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এমন শব্দ চয়ন থেকে নিজেকে হেফাজত রাখবো।
একাধিক সূত্রে জানা যায়, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা মৃত খলিলুর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তবে বর্তমান সে রাজস্থলী উপজেলা হেফাজতে ইসলামের
এই বিষয়ে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ জানান, বর্তমানে ছেলেটি বিএনপির কোন রাজনীতির সাথে জড়িত নাই।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহম্মদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাসেল মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সৌপর্দ করা হয়েছে।