হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে আ.লীগ নেতার জরিমানাসহ কারাদণ্ড

খালের মাটি চুরি

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় অবস্থিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নিজ হাতে খনন করা আদর্শ গ্রাম খালের মাটি চুরি ও মাটি কেটে অবৈধভাবে মৎস্য চাষের অভিযোগে

আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর প্রাসঙ্গিক ধারায় দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ২৯ মার্চ গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় বাঁশখালী থানার পুলিশ সার্বিক সহযোগিতা করে।

জানা যায়, ওই আওয়ামী লীগ নেতা খালের স্বাভাবিক গতিপথ বন্ধ করে এক্সকাভেটরের মাধ্যমে মাটি উত্তোলন করে অবৈধ মৎস্য প্রকল্প সৃষ্টি করে। অর্থদণ্ড পাওয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান (৫০) বৈলছড়ী ইউপির ৮ নম্বর ওয়ার্ড, চেচুরিয়া এলাকার বাসিন্দা।

জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

নবীনগরে সড়কের কাজ শেষ না করেই বিল উত্তোলন

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠ এখন গোচারণ ভূমি

কুমিল্লায় সক্রিয় নিষিদ্ধ আ.লীগ, প্রকাশ্যে ঘুরছে ক্যাডাররা

ঘুমের ঘোরেই শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

ক্লাসে যাওয়ার কথা বলে বের হয়েছিল হাসান, ফিরল লাশ হয়ে

বিচারপ্রার্থী বৃদ্ধ বাবার আদালতে হাজিরা শেষই হচ্ছে না

শিশু ধর্ষণ: ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম, আজ আদালতে তোলা হবে অভিযুক্তকে

পর্যাপ্ত মজুত সত্ত্বেও বাড়ল খোলা লবণের দাম

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার