হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ সময় অজ্ঞাত লাশের খবর শুনে আশপাশের শত শত উৎসুক নারী-পুরুষ ঘটনাস্থলে এসে জড়ো হন। তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় জানতে চাইলে তারা কেউ তাকে চিনেন না বলে জানায়। অন্য কোথাও থেকে এনে এখানে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের গলাকাটা লাশ গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশে জিয়ারকান্দি ইউনিয়ন এলাকায় ঝোপের মধ্যে পড়ে আছে। এলাকার কেউ তাকে চিনে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহত যুবককে অজ্ঞাত হিসেবে ধারণা করছি। তবে সব থানায় মেসেজ পাঠিয়েছি, পরিচয় পাওয়া গেলে বিস্তারিত জানাতে পারবো। এখন আমরা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবো।

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা