হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আমার দেশে’ সংবাদ প্রকাশে হাইমচরে সড়ক মেরামত করলো বিএনপি

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

দৈনিক 'আমার দেশ'পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের একটি বেহাল সড়ক দ্রুত মেরামত করেছেন স্থানীয় বিএনপি নেতারা। গত সোমবার (৩ নভেম্বর) 'সংস্কারের অভাবে ডোবায় পরিণত হাইমচরের সড়ক' শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

জনতা বাজার থেকে মইনুদ্দি বাড়ি হয়ে ভাইয়া ব্রিক ফিল্ড হয়ে বর্ডারফোল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত ডোবায় পরিণত হয়েছিল।

সংবাদটি নজরে আসার পর গতকাল বুধবার ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়। ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু জানান, জেলা ও উপজেলা বিএনপির নির্দেশে আমি কালা চৌকিদার মোড় থেকে বর্ডারফোল বাজার পর্যন্ত রাস্তাটি সংস্কার করেছি।

রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং 'আমার দেশ' পত্রিকা ও এর উপজেলা প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, সংবাদ প্রকাশের পরই স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তারা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু