হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন

ঢাকা-চট্টগ্রাম

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ থানা এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের পরিকল্পনা ও দিকনির্দেশনায় মহাসড়কে যানজট নিরসন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অতিরিক্ত রেঞ্জ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনা এই অতিরিক্ত পুলিশ সদস্যরা মঙ্গলবার থেকে ঈদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সার্বক্ষণিক টহল, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন যানবাহনে নজরদারি জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির শিকদার। তিনি জানান, ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সুশৃঙ্খল মহাসড়ক নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

এমএইচ

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম