হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি নিয়ে বিতর্কের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইকে খুন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালুটিলা গ্রামের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জয়নাল হোসেন (৩৫) ওই এলাকার মো. ইলিয়াছ হোসেন প্রকাশ ইলিয়াছ কোম্পানির ছেলে।

এ ঘটনায় বড় ভাই মো. জাফর হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে দুই ভাইয়ের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে এলোপাতাড়ি আঘাত করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

মেঘনায় আটকা দেড় শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক