হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় হামে ৬ মাস বয়সি আরো এক শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস বয়সি আরো এক শিশুর মৃত্যু হয়েছে। (১৩ মে বুধবার) ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ইউনিটে ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মঞ্জুর আহমেদ।

নিহত শিশু রাব্বি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে গত ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এ নিয়ে কুমিল্লায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ জানান, হাসপাতালটির হাম আইসোলেশন ইউনিটে বর্তমানে ৬৯ জন শিশুরোগী ভর্তি রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ পর্যন্ত জেলায় মোট হাম ও হাম উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০০। তার মধ্যে ১০০ জন নিশ্চিত হাম রোগে আক্রান্ত বলে জানিয়েছে দপ্তরটি। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭৮ জন হাম ও উপসর্গে রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫।

স্পিডবোট বন্ধ থাকায় জাহাজমুখী সন্দ্বীপের যাত্রীরা

নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতা একাই ফ্লাইওভারে উঠেছেন, দাবি পুলিশের

চিন্ময়ের মামলা পিবিআইতে হস্তান্তরের নির্দেশ

ফেনীতে পাশাপাশি কবরে বাবা-ছেলের দাফন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে ফ্লাইওভার থেকে যুবকের লাশ উদ্ধার

ফেনীতে অলস পড়ে আছে ৯ কোটি টাকার সেতু

অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা ও গুলি, আহত ১৫

ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১