হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম শহীদ মিনারে চসিক মেয়র, জেলা প্রশাসক ও নবনির্বাচিত এমপিদের শ্রদ্ধা

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক ও নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর রাইফেল ক্লাবসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গেই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বেহির দিকে এগিয়ে যান এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে সম্মান জানান।

এরপর তারা পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি’ বাজতে থাকে।

এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷

এ সময় চসিক মেয়ের ডা. শাহাদাত হোসেন বলেন, পৃথিবীতে একটাই জাতি আছে, যারা ভাষার জন্য জীবন দিয়েছে। একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার। ভাষাশহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না।

তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাকে পেয়েছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব সনদে বাংলা ভাষার ব্যবহারের জন্য একটি আইন করা হচ্ছে বলেও জানান। তিনি আরো বলেন, সর্বত্র আমাদের মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দেওয়া উচিত।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম