হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, এদেশে যতবারই গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনরুদ্ধারিত হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনা আজও দেশের মানুষের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটে বিএনপি জনগণের পাশে থেকে সংগ্রাম করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ধারাবাহিকতায় যে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে, তার ফলপ্রসূ রূপ হচ্ছে ৫ আগস্টের অর্জন। তিনি দাবি করেন, এই আন্দোলনের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, উন্নয়ন চায় এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গণপূর্তমন্ত্রী

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেসবুক আইডি নিয়ে বিতর্ক, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন শহীদ জিয়া

ঈদের দিনে স্ত্রীকে মারধর, গ্রেপ্তার স্বামী

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম