হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্দ্বীপের উন্নয়নে ইউএনওর কাছে ‘ইউনাইটেড ইউএসএ’র প্রস্তাবনা

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

চট্টগ্রামের সন্দ্বীপের সামগ্রিক পরিবেশ রক্ষা ও ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে দুটি প্রস্তাবনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউএনও আমজাদ হোসেনের কাছে প্রস্তাবনা হস্তান্তর করে প্রবাসীদের সামাজিক ও কল্যাণমূলক সংগঠন ‘সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএ’।

সংগঠনের প্রস্তাবিত দাবি দুটির একটি হলো সন্দ্বীপে পরিবেশ বিপর্যয় রোধে একটি স্থায়ী ও আধুনিক ডাম্পিং স্টেশন (বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র) নির্মাণ এবং অপরটি হলো সন্দ্বীপের সাঁতারুদের পেশাদারিত্ব বাড়াতে উপজেলা কমপ্লেক্সের পুকুরের একাংশে একটি মানসম্মত সুইমিং পুল স্থাপন।

এ সময় সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএর সন্দ্বীপ প্রতিনিধি শাওন উদ্দিন রকি, কামরুজ্জামান রিমন, সোহেল রানা, মুমিনুল ইসলাম, রাহুল সাহা এবং শামসুল আজম মুন্না।

আবেদনে উল্লেখ করা হয়, সন্দ্বীপে বাণিজ্যিক ও আবাসিক পরিধি বাড়লেও নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। অন্যদিকে, গত বছর সন্দ্বীপের শিক্ষার্থীরা সাঁতারে জেলা পর্যায়ে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদের অর্জিত এই দক্ষতাকে আন্তর্জাতিক মানে রূপ দিতে উপজেলা কমপ্লেক্সের পুকুরটিকে আধুনিক সুইমিং পুলে রূপান্তর করা এখন সময়ের দাবি।

প্রস্তাবনা হস্তান্তর শেষে সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে একান্ত আলাপে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। এ সময় সংগঠনের প্রতিনিধিরা সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএ-এর বিগত সময়ের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম, যেমন সন্দ্বীপের ডাকঘর সংস্কার, সড়কে দুর্ঘটনা রোধে গতিসীমা নির্দেশক সাইনবোর্ড স্থাপন এবং স্থানীয় তরুণদের খেলাধুলার সুবিধার্থে মাঠ সংস্কারসহ নানামুখী উদ্যোগের কথা ইউএনওর সামনে তুলে ধরেন।

প্রবাসীদের এই ইতিবাচক ও সমাজমুখী কর্মকাণ্ডের বিবরণ শুনে সন্তোষ প্রকাশ করেন আমজাদ হোসেন। তিনি সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএ-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রবাসে থেকেও সন্দ্বীপের তরুণ প্রজন্ম ও পরিবেশ নিয়ে আপনাদের এই ভাবনা প্রশংসনীয়।

জেডএম

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে যুবকের লাশ উদ্ধার

চান্দিনায় ভূমি সেবা মেলার উদ্বোধন

কুমিল্লায় ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

নিজ দেশে পরবাসী উড়িরচরের অর্ধলক্ষ ভূমিহীন

কুয়েত পালিয়েছে তনু হত্যার ৩ নম্বর আসামি

উখিয়ায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬০৫ মেট্রিক টন

ঈদযাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে রিজার্ভ ফোর্স মোতায়েন