হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানার পুলিশ।

‎ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৬ এপ্রিল উপজেলার ৫ নং চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজীর বাড়িতে।

‎নিহত গৃহবধূর স্বামী প্রবাসী আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী স্বামী আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি করে রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

‎এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭