হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী শামীম আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা জেলার জাঙ্গালিয়া এলাকায় ২৩ বীর এবং র‍্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ উদ্যোগে আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং করে অস্ত্রসহ সন্ত্রাসী নাজমুল ইসলাম শামীম গ্রেপ্তার করে যৌথ বাহিনী । শনিবার ভোরে জেলার জাঙ্গালিয়া ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি পাইপগান– ৩ টি, শটগান কার্তুজ– মোট ৬০ রাউন্ড, ১২ বোর × ৭০ মিমি– ৪০ রাউন্ড, ১২ বোর × ৭৬ মিমি– ২০ রাউন্ড, মেশিনগান গোলাবারুদ– ১৮ রাউন্ড, পিস্তল গোলাবারুদ– ১ রাউন্ড (৭.৬২×২৫ মিমি, রিভলভার/ এয়ারগান গোলাবারুদ – ১ রাউন্ড। ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল ১০টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন– ২টি, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি মোট ০৮টি ।‌

আটক নাজমুল ইসলাম শামীম কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ড জাঙ্গালিয়া মরহুম আব্দুল হালিমের ছেলে। তার নামে কুমিল্লা কোতোয়ালি এবং সদর দক্ষিণ থানায় সাতটি মামলা রয়েছে ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রাপ্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে অভিযুক্ত মো. নাজমুল ইসলাম শামীমের বাসভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত গোপন আস্তানাগুলোতেও তল্লাশি চালানো হয়, তবে প্রাথমিক পর্যায়ে তাকে সেখানে পাওয়া যায়নি । শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড কমিটির সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং তিনি পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

র‍্যাব- ১১ কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম দৈনিক আমার দেশকে বলেন, সেনাবাহিনী শনিবার সকালে আমাদের কাছে হস্তান্তর করেছে । আইনগত প্রক্রিয়া শেষে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আমরা হস্তান্তর করব ।

প্রবল স্রোতে ভেসে গেল ৫ পর্যটক, নিখোঁজ ১

জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন

বিদ্যুৎস্পর্শের ৯ দিন পর মারা গেলেন সাকিব

জুলাই শহীদের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ওলামা দল নেতার বিরুদ্ধে

দুই ইয়াবা কারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হান গ্রুপের দুই সহযোগী আটক

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের