হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮২ রাউন্ড রাইফেল ও মেশিনগান (এমজি) এর গুলি এবং একটি দেশীয় দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ও অস্ত্র ফেলে পালিয়ে যায়।

শনিবার বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাহারপাড়া এলাকায় অভিযান চালায়।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযান চলাকালে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি ও দেশীয় অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১২৯ রাউন্ড এমজির গুলিসহ মোট ২৮২ রাউন্ড গুলি এবং একটি দেশীয় দা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি