হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না: এনায়েতুল্লাহ আব্বাসী

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মানবিক করিডরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে?

শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে ইমামুত ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ (রা.) ওফাত দিবস 'র মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুন্নি আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওই কথা বলেন।

সভাপতিত্ব করেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার সঞ্চালনায় আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মোটেও মেনে নেয়া যায় না।

তিনি আরো বলেন, নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারে না। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিত করা হোক।

তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি কি চলে গেছে? -না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদীনের চেরাগ নাই। তাই এ কাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

এমএস

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত