হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় পারুল নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বজনরা। এই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় রোগীর স্বজনরা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের ব্যুরো চিফ খোকন চৌধুরী ও ভিডিও জার্নালিস্ট সাকিব এবং চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও ভিডিও জার্নালিস্ট ইরফান ও নয়া দিগন্তের ডিজিটাল রিপোর্টার ফাহিমের ওপর হামলা করে।

তারা এ সময় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা ট্রাইপড ও মোবাইল ছিনিয়ে নেয় এবং ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তারা ফাঁকা গুলি ছোড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন