হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

আমার দেশে সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের দুই মাস পার হলেও তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি করছেন এসিল্যান্ড । এরআগে ১৩ এপ্রিল আমার দেশ অনলাইনে ‘অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর তদন্তের দায়িত্ব দেয়া হয় ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক রহমানকে ।

২৯ মার্চ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ উঠেছিল ।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, জনপ্রতিনিধিদের দেশের বাইরে বহির্গমণ করতে হলে তাকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নেয়া বাধ্যতামূলক। অথচ এ নির্দেশনা অমান্য করে ২৯ মার্চ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান চেয়ারম্যান জহিরুল হক।

জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার শাখার সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেশের বাইরে ছুটিতে যাওয়ার জন্য সর্বপ্রথম পরিষদের সকল সদস্যদের নিয়ে বৈঠক করে রেজুলেশন করতে হয়। তারপর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হয়। জেলা প্রশাসক এই আবেদনটি বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করে থাকেন । কিন্তু এক্ষেত্রে কোন নিয়মে পালন করেননি জহিরুল হক ।

স্থানীয় সূত্রে জানা গেছে অনুমতি ছাড়া বিদেশ সফর করে এসে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জহিরুল হক চেয়ারম্যান ।

ব্রাহ্মণপাড়া সদর এলাকার বাসিন্দা শাহীন আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একাধিক মামলার আসামি জহিরুল হক । কয়েকদিন আগে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই সে দেশের বাইরে চলে গেছে । আওয়ামী লীগ নেতা হয়েও প্রশাসনের কোন নিয়ম নীতিকে তিনি তোয়াক্কা করেন না ।

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ বলেন, চেয়ারম্যান হিসেবে শপথ নেয়ার পর থেকেই জহিরুল ইসলাম তার দায়িত্বে অবহেলা করে যাচ্ছেন। অনিয়ম করে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। পরিষদের আনসারের মাধ্যমে জন্ম সনদসহ বিভিন্ন কাগজপত্র জমিয়ে গোপন জায়গায় স্বাক্ষর করে পরিষদে পাঠান । সরাসরি উনার কাছ থেকে মানুষ সেবা নিতে পারছে না ‌।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান আমার দেশকে বলেন, অনুমতি ছাড়াই বিদেশ সফর করায় জহিরুল হক চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্ত করছে সহকারী কমিশনার ভূমি তারেক রহমান । উনার সাথে কথা বলে জানার চেষ্টা করব তদন্ত প্রতিবেদন কবে জমা দিবেন ।

দুই মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন কেন জমা দেওয়া হচ্ছে না ১ জুন এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক রহমান বলেন, আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুই দিনের কথা বলে ১৫ দিন পার হয়ে গেল তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক রহমানের বিরুদ্ধে জনগণের প্রশ্ন উঠেছে ।‌

অনুমতি না নিয়ে বিদেশ সফর করা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে কেন গড়িমসি করছে এসিল্যান্ড এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া দেশের বাইরে সফর করার কোনো বিধান নেই। ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং এসিল্যান্ডের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জেডএম

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ

প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়