হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেবের কাছে তার কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। এই গুরুত্বপূর্ণ দাবি স্মারকলিপিতে উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো এবারও ১-৭ মে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বাড়বে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) চকরিয়া উপজেলা শাখার নেতারা ছাড়াও চকরিয়ায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনলাইন জুয়ায় মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের মৃত্যু

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

নবীনগরে আলীয়াবাদ খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু

লক্ষ্মীপুরের ১৯ ইউনিয়ন পরিষদের নেই নিজস্ব ভবন

সরকারি টাকায় নিজ বাড়ির পুকুরের গাইডওয়াল নির্মাণ ইউপি চেয়ারম্যানের

রামুতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটর জব্দ

ঘর থেকে বেরিয়ে বুনো হাতির মুখোমুখি, শুঁড়ের আঘাতে যুবকের মৃত্যু

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি