হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশের প্রতি আত্মত্যাগ খালেদা জিয়াকে বিশ্বনেত্রী করেছে: মুশফিকুর রহমান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপস করেননি। বরং দেশপ্রেমিকতা, জাতীয়তাবাদী ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বোপরি দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারণ তিনি চেয়েছেন বাংলাদেশি হিসেবে দেশের মানুষ যাতে গর্ববোধ করতে পারেন। তার এই আত্মত্যাগের কারণে তিনি কেবল দেশনেত্রীই নয় বরং বিশ্বনেত্রী হয়ে উঠেছেন। দেশের মাটিতে একমাত্র বেগম খালেদা জিয়ার জন্যই ঘরে ঘরে মানুষ দোয়া করেছেন। এমনকি বিদেশেও মানুষ তার জন্য ঘরে ঘরে দোয়া করেছে।

বৃহস্পতিবার দুপুরে কসবা পৌর শহরের স্টেশন এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ রেখেছেন। মূলত বেগম খালেদা জিয়ার আদর্শ ও চেতনাকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশের মানুষের মুখে হাসি ফুঁটবে।

তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে কৃষকরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য পায়নি। বরং অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে হয়েছে। সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। তাই তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুঁটবে।

কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সহ-সম্পাদক ও কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা