হোম > সারা দেশ > চট্টগ্রাম

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধাদের সন্তান আজ দেশের নেতৃত্বে রয়েছে, যা মুক্তিযোদ্ধাদের জন্য গর্বের বিষয়।

বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তান তারেক রহমান দেশের জনগণ এবং মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং তাদের যেকোনো সমস্যার দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলায় মুক্তিযোদ্ধাদের পরিবার, তাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভূমি, শিক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। মুক্তিযোদ্ধাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি সীতাকুণ্ডকে একটি শিল্পাঞ্চল ও সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণ প্রজন্মের জন্য নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা প্রদানের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষাখাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সহায়তা কার্যক্রম জোরদার করা হবে, যাতে তারা সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও ফখরুল ইসলাম বলেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলায় পরিণত করা সম্ভব।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

অনুষ্ঠানে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ি উপজেলার কৃষকরাও পাচ্ছেন কৃষক কার্ড

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত বেড়ে ৫

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প