হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারের ৯ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার জেলার ৯টি থানার (পুলিশ স্টেশন) মধ্যে সব কয়টিতেই নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তারা দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় বিশেষ এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

তিনি তার বক্তব্যে সার্বিক দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যায় স্ব-স্ব থানায় উপস্থিত হয়ে কর্মস্থলে যোগদান করবেন নতুন ওসিরা।

সূত্র বলছে, জেলার ৯ থানায় যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আছেন উখিয়া থানায় পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ, কুতুবদিয়া থানায় পুলিশ পরিদর্শক মাহবুবুল হক, রামু থানায় মনিরুল ইসলাম ভূঁইয়া,ঈদগাঁও থানায় এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়া থানায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফ থানায় মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালী থানায় মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়া থানায় মোহাম্মদ খাইরুল আলম ও কক্সবাজার সদর মডেল থানায় মোহাম্মদ ছমি উদ্দিন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীরসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা দেয়া হবে: কৃষিমন্ত্রী

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৭

চাঁদাবাজদের পিটিয়ে মারতে বললেন বিএনপির এমপি

দেশের উন্নয়নে পাঁচশত গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান

বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: মাহবুবের রহমান

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

জিয়ার স্মৃতি বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া: কৃষিমন্ত্রী