হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক একরামুল, সদস্য সচিব টিপু

চট্টগ্রাম ব্যুরো

আহ্বায়ক একরামুল হক, আব্দুল করিম টিপু সদস্য সচিব এবং সাংগঠনিক তানজিদ রহমান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবিএস মোরশেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রুবেল আনসারী, অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ ১৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির নেতারা জানান, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপিকে অগ্রণী ভূমিকায় রাখার লক্ষ্য নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

জেডএম

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম