হোম > সারা দেশ > চট্টগ্রাম

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

কৃষকদল নেতাদের বললেন আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।

শনিবার বিকেলে সীতাকুণ্ডে তার নিজস্ব বাসভবনে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি খাতের সংকট, সার ও সেচ সমস্যা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আসলাম চৌধুরী বলেন, কৃষকদল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে হবে। তিনি সার সংকট, সেচ সমস্যা ও কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্যসচিব আবু দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ নেন। এসময় কৃষকদলের পক্ষ থেকে আসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর

বাঁশখালীতে মাকে মারধর করায় ছেলে আটক, ৩ মাসের সাজা