হোম > সারা দেশ > চট্টগ্রাম

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সঙ্গে যুক্ত করে গত ৪ সেপ্টেম্বর একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে চান্দুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধে নামে দুই ইউনিয়নের হাজারো মানুষ। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুপাশে ১৫ থেকে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রতিবাদকারীরা জানান, নিজেদের ইউনিয়নকে সদর-বিজয়নগর আসন থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবেন না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বলেন, বিজয়নগরে আমরা শান্তিপূর্ণ ছিলাম এখানে রুমিন ফারহানা যে বিজয়নগরের ৩টি ইউনিয়ন সরিয়ে নেয়ার জন্য যে আবেদন করেছে এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে খসড়া করেছে এর প্রতিবাদে বিজয়নগরবাসী পূর্বে ও আন্দোলন করেছে এখনও আন্দোলন করে যাচ্ছে। বিষয়টি পুনরায় বিবেচনার আহবান জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনের শুনানিকালে এ বিষয় নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, সংগ্রাম বাস্তবায়ন কমিটি আহাবায়ক অ্যাড. ইমাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

দখল, দূষণ ও অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে গুলিয়াখালী সমুদ্রসৈকত

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টগ্রামে একিভূত ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারীদের অবস্থান