হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ আসনে সাতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।

জানা গেছে, নির্বাচনে প্রদত্ত ভোটের মধ্যে কোনো প্রার্থী যদি এক-অষ্টমাংশ ভোট না পান, তাহলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ আসনে প্রদত্ত ভোট ২ লাখ ১৯ হাজার ৪১৬। সে হিসাবে একজন প্রার্থীকে ২৭ হাজার ৪২৭ ভোট পেতে হবে। যে প্রার্থীর ভোট এর চেয়ে কম হবে, তার জামানত বাজেয়াপ্ত হবে।

প্রার্থীদের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন (লাঙল) পেয়েছেন ১ হাজার ৬৩১ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম (আপেল) পেয়েছেন ৭৫৮ ভোট, মুসলিম লীগ প্রার্থী অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী (হাতপাঞ্জা) পেয়েছেন ২৬৬ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী অ্যাডভোকেট এ কে এম আবু ইউসুফ (তারা প্রতীক) পেয়েছেন ২৫২ ভোট।

মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নদীতে ভাসমান ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু