হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আরেকজন আইসিইউতে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে এসির কম্প্রেসার বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মো. শওকত নামে ওই শ্রমিক মারা যান বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ৩৩ নম্বর ওয়ার্ডের ছাদে বেশ কিছুদিন ধরে এসিগুলোর সার্ভিসিং চলছিল। আজ সকালে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গণপূর্তের তিনজন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। আরেকজনের শ্বাসনালিতে গ্যাস প্রবেশ করায় তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সৌভাগ্যক্রমে রোগী বা হাসপাতালের অন্য কেউ আহত হননি।

বিস্ফোরণের পর হাসপাতালের বিদ্যুৎ বিভাগ, দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশ না করে) বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাস লিকেজ থেকে আগুন বা বিস্ফোরণ ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রকৌশল বিভাগ কাজ করছে। আহতদের নাম ও ঠিকানা এখনো পাইনি।

চমেক সূত্র জানায়, এসিটি পুরোনো ছিল। কয়েক দিন ধরে সেটির কুলিং সমস্যা দেখা দিচ্ছিল। আজ সকালে যখন সার্ভিসিং করা হচ্ছিল তখন হঠাৎ গ্যাস প্রেসার বেড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে এসির কম্প্রেসার এবং পাইপলাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, আহত ৩ জনের মধ্যে একজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। বাকি দুজনের ৫০-৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

চমেক হাসপাতালে বর্তমানে রোগীর চাপ বেশি থাকায় ওয়ার্ডের সার্ভিসিং কাজগুলো ধাপে ধাপে করা হচ্ছিল বলে জানিয়েছেন পরিচালক। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেবে। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

‎‎চান্দিনায় গণপিটুনি দিয়ে ৫ ডাকাত আটক, মালামাল লুট

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি