হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুদক মামলায় ব্যবসায়ীকে ১১ বছর সাজা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের মামলায় তাকে সাজা দেন । একই মামলায় অপর আসামি মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকারম হোসেন জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি আদালত আসামিকে আত্মসাৎ করা ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থদণ্ড করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, সীতাকুণ্ডের ব্যবসায়ী গিয়াস উদ্দিন বৈদেশিক ও স্থানীয় এলসির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এলসির বিপরীতে আনা পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা সরিয়ে ফেলা হয় এবং ঋণের অর্থ পরিশোধ করা হয়নি। এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এমই

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি