হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে কিশোর হত্যা মামলার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সরাইলে কুট্টপাড়াবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট হয় এবং চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

রোববার সকাল ১০টার দিকে ‘কুট্টাপাড়াবাসী’ ব্যানারে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা ‘জিহাদের হত্যাকারীরা বাইরে কেন’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’ এবং ‘হত্যাকারীদের ফাঁসি চাই’—এমন নানা স্লোগান দেন। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

বিক্ষোভকারীরা বলেন, জিহাদ হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

মহাসড়ক অবরোধের ফলে ঢাকা, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পণ্যবাহী যান ও স্থানীয় পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি বলেন, হাইওয়ে থানা, সরাইল থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যান চলাচল শুরু হবে।

১০ জুলাই রাতে কুট্টাপাড়া হাইওয়ে থানার পূর্ব পাশের সেতুর কাছে কুট্টাপাড়া গ্রামের জিহাদ (১৭) নামে এক কিশোরকে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

জেডএম

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’