হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন জামায়াত নেতা ডা. তাহের

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি ভোট দেন। উপস্থিত ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে। আশা করি ১১দলীয় ঐক্যজোটের বিজয় হবে। যদি এভাবে ভোটগ্রহণ চলে, তাহলে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।’

‘আমি ২০০১ সালে এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলাম। দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইলেকশন স্মুথ হচ্ছে। এভা‌বে চললে ৭০ শতাংশ ভোট কা‌স্টিং হবে। তি‌নি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত।

পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সীতাকুণ্ড, ত্রাণে মিলল স্বস্তি

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী-ছেলে

সাতকানিয়া ও বাঁশখালীতে ৫ লাখের বেশি মানুষ পানিবন্দি

মাদক কারবার নির্বিঘ্ন করতে দুই শতাধিক সোলার লাইট চুরি

‎সাংবাদিকতাকে দলীয়করণ না করে ‎প্রকৃত চিত্র তুলে ধরুন

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন