হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়া এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে ফোন করে গাড়িতে আগুন লাগার বিষয়টি জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি সারাদেশে মব সৃষ্টি করে অরাজকতা ছড়ানো চক্রটি তাদের সহায়তা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

দুর্বৃত্তরা গভীর রাতে বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি।

তবে কারা বা কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

মিয়ানমারে পাচারের সময় ১৫ টন সারসহ ট্রাক জব্দ, চালক আটক

চট্টগ্রামে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৩০

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান