হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ জব্দ পিকআপ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বল হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ১টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন

কৃষকদের স্বাবলম্বী করে তোলা গেলে দারিদ্র্য হ্রাস পাবে: কৃষিমন্ত্রী

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় লবণশ্রমিকের মৃত্যু

চীনের ৭ লাখ নেবারহুডে জনগণের জন্য কমিউনিটি সার্ভিস

বন্ধুর জন্য ন্যাড়া হলেন ৯ বন্ধু

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল