হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ (চার্জ) গঠনের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া শুরু করেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন পিপি মোকারম হোসেন।

আদালত সূত্র জানায়, শুনানিকালে কারাগারে থাকা পাঁচজন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ওই মামলার পলাতক তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে তাদের মধ্যে তিনজন জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ৩৬ জন। তাদের মধ্যে বর্তমানে আটজন কারাগারে রয়েছেন এবং বাকি ২৮ জন পলাতক। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ জানুয়ারি জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী জাবেদ বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন এবং তিনি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭