হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোমনায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনির হোসেন দুর্গাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পিস্তলটিতে 'মেইড ইন ইউএসএ' লেখা রয়েছে।

এ বিষয়ে হোমনা থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন