হোম > সারা দেশ > চট্টগ্রাম

শীর্ষ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ নবী হোসেনের ছোট ভাইকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শীর্ষ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামালকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (০৬ মে) বেলা আড়াইটার দিকে উখিয়ার বালুখালী এলাকার ৮ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামাল ওই ক্যাম্পের মুসা আহমদের ছেলে। তিনি রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের ছোট ভাই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

তিনি জানান, অজ্ঞাতনামা কয়েকজন হামলাকারী কামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার বুকে ও মাথায় গুলি লাগে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকারী এ পুলিশ কর্মকর্তা বলেন, কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগের দিনের একটি ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রিয়াজ উদ্দিন আহমদের দেওয়া তথ্যমতে, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এদিকে নিহতের স্ত্রী জানিয়েছেন, জোহরের নামাজ শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার স্বামীকে গুলি করে।

নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব দাবি করেন, একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআর

সীতাকুণ্ডে ত্রাণ নিয়ে ছুটছে প্রশাসন

বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য

বন্যাদুর্গত পরিবারের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

বন্যা-পরবর্তী পুনর্বাসনই সরকারের প্রধান লক্ষ্য

পটিয়ায় পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার

দুর্যোগে সরকার জনগণের পাশে রয়েছে

নানির সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

চাঁদাবাজদের কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ঝুঁকিতে

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফের বিক্ষোভ, খুলে নিয়ে গেছে প্রধান গেট