হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়রের

চট্টগ্রাম ব্যুরো

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়‌ ‘মেরি এন’ স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনী চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করে। প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেদিনের ট্রাজেডি এখনো আমাদের তাড়া করে ফেরে। স্বজনহারা মানুষ আজও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি।"

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে মেয়র বলেন, উপকূলীয় এলাকায় এমন দুর্যোগ থেকে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে ১০ লাখ গাছ লাগানো হবে বলে জানান মেয়র।

ঘূর্ণিঝড় পরবর্তী দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি স্বাস্থ্যসেবা দিতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বিভিন্ন এলাকায় গিয়েছিলাম। বাঁশখালী, আনোয়ারা, পতেঙ্গাসহ বহু জায়গায় মানুষের চিকিৎসা দিতে গিয়ে দেখি ঘরবাড়ি নেই, খাবার নেই, একটা পুরো জনপদ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

তিনি বলেন, এখনই যদি কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, ভবিষ্যতের প্রজন্ম আরও বড় বিপদের মুখে পড়বে। উপকূল রক্ষায় সব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

প্রেস ক্লাবের ‘অন্তর্বর্তীকালীন কমিটি’র সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীরা আলোচনায় অংশগ্রহণ করেন। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ও তাণ্ডবের ঘটনায় সাংবাদিকদের তোলা ছবি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়লেন জামায়াতের তরুণ ফারুক

নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝুঁকি নিরসনে মহড়া অনুষ্ঠিত

দেবিদ্বারে নিজ গ্রামের ভোটকেন্দ্রেই ভোট দেবেন হাসনাত আবদুল্লাহ

কক্সবাজারে ভোটের আগের রাতে গোপন প্রচার ও কালো টাকা বিতরণের অভিযোগ

ভোটই যেন এবারের ঈদ, নাগরিকের দায়িত্ব পালনে বাড়ি ফিরছে মানুষ

নির্বাচন ঘিরে রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান

চট্টগ্রাম-৪ আসনে ১২৪ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৮

ভোটের দিন ছুটি নেই আ.লীগ দোসরের চালকলে, হাজিরা কাটার হুমকি

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী