হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ি নির্মাণে কোটি টাকা চাঁদা দাবি সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বিআরডিবির চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম বাড়ি নির্মাণকাজ চলাকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ও ওসি (তদন্ত) টমাস বড়ুয়া।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ রয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুস সালাম নামে এ লোক বাড়ি নির্মাণ কাজকে কেন্দ্র করে আক্তার হোসেন ১ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং তা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জামিন পেলো ‘হত্যা মামলার আসামি’ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি

শিক্ষামন্ত্রীর বক্তব্য এডিট করে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালবৈশাখীর তাণ্ডবে সীতাকুণ্ডে মহাসড়ক অচল, ঘণ্টাব্যাপী যানজটে ভোগান্তি

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

ছেলের মৃত্যুর খবরে মায়ের স্ট্রোক, ঈদগাঁওয়ে নির্যাতনে সেলিম বাবুর মৃত্যু

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা

ফেনীতে ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা-ভোগান্তি

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

বৃ‌ষ্টি‌তে ত‌লি‌য়ে গে‌ছে ৪ হাজার একর লবণ মাঠ