হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজের কেন্দ্রে ভোট দিলেন হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বৃহস্পতিবার সকাল ৯টা ০৫ মিনিটে ভোট দিয়েছেন।

তিনি তার নির্বাচনি এলাকা কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

তার ব্যক্তিগত মিডিয়া সহকারী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট দিয়ে জামায়াতের অন্যতম শীর্ষ এই নেতা প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। দীর্ঘদিন পর ভোট দিতে পারলাম। এই ভোটের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি।

সূত্র বলছে, ভোটাধিকার প্রয়োগের পর এ এইচ এম হামিদুর রহমান আযাদ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করবেন।

ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

জ্বালানি ফুরিয়ে মাঝপথে বন্ধ হলো দূরপাল্লার বাস, দুর্ভোগে যাত্রীরা

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত