হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর-৩ (সদরের অংশ ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্লা সেলিম।

জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তোর ফুল চন্ডী গ্রামে ১০মে ১৯৪৭সালে জন্মগ্রহণ করেন। একই উপজেলার রামপুর ইউনিয়নে ছোট সুন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।

কয়েক বছর চাকরি করার পর তিনি ব্যবসা শুরু করেন। একপর্যায়ে তিনি দেশের খ্যাতিমান শিল্পপতিতে পরিণত হন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল গঠন করার পর তিনি বিএনপিতে যোগদান করেন। সেই থেকে তিনি বিএনপির সাথে যুক্ত ছিলেন।

তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি টেলিকমিউনিকেশন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।

জিএম ফজলুল হক একজন হাসিখুশি মানুষ ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।

উল্লেখ্য, জিম ফজলুল হক দীর্ঘদিন অসুস্থ হযে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। ১৫ দিন আগে তাকে দেশে আনা হয়। গতকাল হঠাৎ অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

টানা বর্ষণে আবারও জলাবদ্ধতা, ডুবল বন্দরনগরী

ভারতীয় ঢলে ডুবেছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা

বাঁশখালীতে রিলিফ আনতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

নবীনগরে জ্ঞানের আলো ছড়াচ্ছে স্বপনের ‘গুঞ্জন পাঠাগার’

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি দুই পরীক্ষার্থী, খোয়ালেন প্রবেশপত্র-গয়না

কোমরপানি মাড়িয়ে ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে-দুয়ারে পেকুয়ার ইউএনও

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ