হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ড্রাম ট্রাকের ধাক্কায় মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন (৪২) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কামাল উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িযোগে বড়তাকিয়া ফিরছিলেন কামাল। নিপ্পন কারাখানার সামনে আসা মাত্র সামনে থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে কামালের গাড়িটি দুমড়ে মুছেড়ে গেলে সে গাড়িতে আটকে যান। পরে গাড়ি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী নাঈম সরকার জানান, আমি দেখলাম কামাল ভাই গাড়ি নিয়ে একপাশ দিয়ে যাচ্ছে, অপর দিকে থেকে একটি ড্রামট্রাক যাচ্ছে। চোখের পলকে ড্রাম ট্রাকটি কামাল ভাইয়ের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। লোকজন ছুটে এসে চালককে আটক করেছে।

যুবদল নেতা কামালের মৃত্যুর খবরে নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, যুবদল নেতা কামালের গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংসদের সূচনায় খন্দকার মোশাররফ সভাপতিত্ব করায় উচ্ছ্বসিত দাউদকান্দিবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, র‌্যাবের ওপর হামলা

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার