হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, আটক ১

গ্যাসের চুলার রাইজার দ্বন্দ্বে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

নিহত বিল্লাল হোসেন - ছবি : আমার দেশে

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের হাতিগড়া দীগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতকের স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়েছে বলে জানান কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

শুক্রবার সন্ধ্যায় (১৩ই মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার দুই ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া ও মোহাম্মদ আনিসুর রহমানের মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই আনিসুর রহমান ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ভূঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্বজনেরা বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই আনিসুর রহমান ভূইয়া। এ ঘটনার পর থেকে আনিসুর পলাতক রয়েছেন। তবে তার স্ত্রী রোকেয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘাতকের স্ত্রী রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোট ভাই আনিসুর রহমান ভূইয়ার ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেনের মৃত্যু হয়।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার