হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছবি: আমার দেশ

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাইকে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোট নিয়ে। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে দেখেছেন? এই ষড়ন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি, ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সিল দেবেন।

সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নারীদের ফ্যামেলি এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। ফ্যামেলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি জুনায়েদ আল হাবীব প্রমুখ।

উজিরপুরের স্বঘোষিত চেয়ারম্যান সাইফুল গ্রেপ্তার

তিনদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বোটের ১৪ জেলেকে জীবিত উদ্ধার

ইসলামী ব্যাংকের ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ অনাদায়ে সাজা

ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র চট্টগ্রাম

হাইমচরে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি