হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরের হাইমচরে হেরোইন-গাঁজাসহ ৪ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পারভেজ ইকবাল শান্ত (২০), মো. রনি (১৯), রাব্বী (২০) ও মো. রাকিব (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের চাঁদপুরে আদালতে পাঠানো হবে।

ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঈদগাঁওয়ে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রানু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জ্বালানিবাহী আরো দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দ্বিতীয় বিয়ের পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত, কান্নায় ভেঙে পড়লেন স্বামী