হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঈদগাঁওয়ে অস্ত্রসহ সিএনজি চালক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন থেকে অস্ত্রবাহী সিএনজিসহ জাফর আলম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ঈদগাঁও বাসস্টেশনস্থ আনু মিয়া পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জাফর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গজালিয়ার সিদ্দীক আহমদের ছেলে।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিনের নেতৃত্বে এসআই বদিউল আলমের সমন্বয়ে পুলিশদল সন্দেহভাজন উক্ত সিএনজি তল্লাশি করে একটি অবৈধ একনলা বন্দুকসহ চালক জাফর আলমকে গ্রেপ্তার করে।

অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ব্যক্তি ডাকাত চক্রের সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন