হোম > সারা দেশ > চট্টগ্রাম

উঠানে খেলছিল ইশরাক, ভেসে উঠল পুকুরে

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাত মাস বয়সী ইশরাক হোসেন পিরোজপুর গ্রামের মুন্সি বাড়ির মো. রুবেল হোসেন মুন্সির ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে খেলছিল ইশরাক। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন তার দাদি নুরজাহান বেগম। পরে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ইশরাককে মৃত ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। খেলাধুলার ফাঁকে সবার অগোচরে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ