হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীর ঝুলন্ত সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)

টেকসই সংস্কারের অভাবে নড়বড়ে অবস্থা ‘সিম্বল অব রাজস্থলী’ খ্যাত রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার একমাত্র ঝুলন্ত সেতুটির। সেতুর পাটাতনের কাঠ ভেঙে যাওয়ায়, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয় শত শত মানুষ।

সেতুটি ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন এবং উপজেলা সদরের ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হাজার হাজার মানুষের সংযোগস্থল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোমলমতি শত শত শিক্ষার্থী এটি ব্যবহার করে থাকে। এছাড়া এলাকার বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যমও এটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন টেকসই এবং বড় কোনো সংস্কার না হওয়ায় সেতুর মূল পাটাতন নড়বড়ে হয়ে গেছে। বিভিন্ন অংশের কাঠ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, জোড়াতালির সংস্কার না করে দ্রুত বড় বাজেটের মাধ্যমে সেতুটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা জরুরি। এতে করে উপজেলার হাজারো মানুষের নিত্যদিনের ভোগান্তি ও জীবনঝুঁকি দূর হবে।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি এড়াতে আমরা আপাতত সেতুটি স্বল্প পরিসরে সংস্কার করার উদ্যোগ নিয়েছি। তবে বড় কোনো বাজেট না আসা পর্যন্ত এই সেতুর স্থায়ী ও টেকসই সংস্কার সম্ভব হচ্ছে না।

ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সমুদ্রে নিখোঁজের ১৬ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ১

সড়ক দখল করে পশুর হাট বসালেন আ.লীগ নেতা

বুড়িচংয়ে ব্যাংকের জমি থেকে কোটি টাকার মাটি লুট

আওয়ামী মাফিয়াদের নিয়ন্ত্রণে জ্বালানি তেলের বাজার

প্রবল স্রোতে ভেসে গেল ৫ পর্যটক, নিখোঁজ ১

জঙ্গল সলিমপুরে ছেলের হাতে বাবা খুন

বিদ্যুৎস্পর্শের ৯ দিন পর মারা গেলেন সাকিব

জুলাই শহীদের কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ওলামা দল নেতার বিরুদ্ধে